০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
- Update Time : ০১:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ৫ জানুয়ারি শনিবার রাতে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বুধরাইল গ্রামের আলমদর আলীর ছেলে লিটন মিয়াকে ৩শ গ্রাম গাঁজা সহ, উপজেলার পইলভাগ গ্রামের এহসান হোসেনের ছেলে মামলার পলাতক আসামী সাফওয়ান আহমদ, মুজাহিদপুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আংগুর মিয়া, পৌর শহরের হবিবনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুনু মিয়া ও ইকড়ছই গ্রামের আসকর আলীর ছেলে সেনু মিয়াসহ ৫ আসামীকে গ্রেফতার করে ৬ জানুয়ারি রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























