এম এ মান্নানকে এবার পূর্ণ মন্ত্রী দেখতে চান সুনামগঞ্জবাসী
- Update Time : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) অাসন থেকে ৩য় বারেরমতো এমপি নির্বাচিত হয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অালহাজ্ব এমএ মান্নান।
এবার মহাজোট সরকারের মন্ত্রীত্বে থাকছেন এটা প্রায় নিশ্চিত। সুনামগঞ্জ জেলার উন্নয়নে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বেশি ভূমিকা রাখা এমএ মান্নানকে এবার পূর্ণ মন্ত্রী রূপে দেখতে চান সুনামগঞ্জ জেলাবাসী। শেখ হাসিনার আস্থাভাজন এই নেতা বিজয়ী হওয়ার পরই তার সমর্থকরা ও জেলার সচেতন মানুষজন তাকে পূর্ণমন্ত্রী রূপে দেখতে চাচ্ছেন। নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন আড্ডায়ও তারা এই মত ব্যক্ত করেছেন। এমএ মান্নান মন্ত্রিসভায় থাকছেনই এই কথাও জোর দিয়ে বলছেন তার সমর্থকরা। তবে পূর্ণমন্ত্রী হলে এমএ মান্নান হাওরের জেলাকে উন্নয়নে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তারা। নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে তিনি তার যেসব পরিকল্পনার কথা জেলাবাসীকে জানিয়েছেন তা পূরণ করতে পারলে জেলার আর্থসামাজিক উন্নয়ন মাইলফলক ছুঁয়ে যাবে বলে মনে করেন জেলাবাসী। তাই তাকে পূর্ণমন্ত্রী হিসেবেই চান তারা।
জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলা অাওয়ামী পরিবার এবং নৌকার সমর্থকরা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অালহাজ্ব এমএ মান্নানকে অত্যন্ত স্নেহ করেন। এর প্রতিদান অবশ্যই আমরা এবার পাব। অালহাজ্ব এমএ মান্নান পূর্ণ মন্ত্রী হলে হাওরের জেলা সুনামগঞ্জ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। জাতীয় উন্নয়নে উন্নত জেলার সমপর্যায়ে পৌঁছে যাবে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাই এবার অালহাজ্ব এমএ মান্নান এমপিকে পূর্ণমন্ত্রী করা হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান এমপি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জসহ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এবার আমার পরিকল্পনা পূরণ করতে চাই। হাওরকে জাতীয় উন্নয়নে যুক্ত করতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাকে অতীতে স্নেহ করেছেন এবারও তার স্নেহ পাব আশা করি।





























