১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইলিয়াস পরিবারের কথা ভুলে গেলেন মোকাব্বির (ভিডিও ভাইরাল)

  • Update Time : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: এমপি হওয়ার একদিনেই পাল্টে গেলেন নবনির্বাচিত সাংসদ মোকাব্বির খান। ভোটের মাঠে ইলিয়াস আলী ও তার পরিবারের অবদান ভূলে গেলেন তিনি। স্রোতের বিপরীতে শুধু ইলিয়াস পরিবারের সহযোগিতায় এমপি নির্বাচিত হওয়া মোকাব্বির তার বিজয়ী বক্তব্যে একটি বারের জন্য এই ইলিয়াস আলী কিংবা তার পরিবারের নামও মুখে আনেন নি।

অথচ নির্বাচনী মাঠে প্রতিটা সভা সমাবেশে ইলিয়াস আলীর কথা বলে ফেনা তুলা, পোস্টারে ইলিয়াস আলীর সন্ধান কামনা ও লিফলেটে ইলিয়াস আলীর অবদান বিলি করে ভোট আদায় করলেও একদিনেই এসব কিছু যেন পাল্টে দিলেন সদ্য এমপি হওয়া মোকাব্বির।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিশ্বনাথ ও ওসমানীনগরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মুকাব্বির খান তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার উপর আস্থা রেখেছেন। আপনারা একটি অসাধ্য সাদন করেছেন। আমি নির্বাচনী এলাকার সবার কাছে কৃতজ্ঞ সবাইকে আমি ধন্যবাদ জানাই। সব কৃতিত্ব জনগণের। যারা ভোট দিয়েছেন আর যারা ভোট দেন নাই সবার কৃতিত্ব এটা। এখন থেকে কোন দলের নির্বাচিত প্রতিনিধি না আমি এই এলাকার সবার এমপি।

আমি কারো পক্ষ হয়ে কোন বিজয় মিছিল করবোনা। এই বিজয় হলো সবার। এবং আমিও যদি কোন কাজ করার সুযোগ পাই তবে আপনাদের জন্য এই অনুভুতি নিয়ে কাজ করবো যেন আপনারা কোন দিন বলতে পারবেননা মুকাব্বির খান টাকা খেয়েছেন ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। আমি কমিটমেন্ট করেছি আমি যতদিন বেচে আছি আমি কোনভাবে কোন সন্ত্রাসকে আশ্রয় দিবনা প্রশ্রয় দিবনা।

অথচ ইলিয়াস আলীর আবেগ ও বিএনপির ধানের শীষের কথা ফলাওভাবে প্রচার করে মাত্র ৪দিনে ভোটের মাঠ দখল করেন তিনি। ধানের শীষ ও লুনার পরিবর্তে তাকে পাঠানো হয়েছে বলে উদীয়মান সূর্য প্রতীকে ভোট চান তিনি। ভোটাররাও মোকাব্বির খানকে রুশদীর লুনার পরিবর্তে পেয়েছেন মনে করে একচেটিয়া ভোট দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইলিয়াস পরিবারের কথা ভুলে গেলেন মোকাব্বির (ভিডিও ভাইরাল)

Update Time : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারি ২০১৯