০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুবদল নেতা মালেক খানকে মিথ্যা মামলায় গ্রেফতারে উপজেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : ০২:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খানকে ষড়যন্ত্র মুলক মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন। শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র মুলক মিথ্যা ও বানোয়াট মামলায় আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খানকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মিথ্যা মামলায় যুবদল নেতা মালেক খানকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুবদল নেতা মালেক খানের মুক্তির দাবি করে এই মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে যুবদল নেতা মালেক খানকে মিথ্যা মামলায় গ্রেফতারে উপজেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ

Update Time : ০২:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬