জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগরে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০২:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সুনামগঞ্জ-৩ অাসনে নৌকার মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নানের সমর্থনে জগন্নাথপুর পৌর এলাকার এনায়েত নগরে সোববার রাতে যুক্তরাজ্য প্রবাসী হাসনাত আহমদ চুন্নু মিয়ার বাড়িতে অা.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে অায়োজিত উঠান বৈঠক অা.লীগ নেতা হাজি অালা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অাব্দুল মমিন নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অা.লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক অাহমদ।

নৌকার সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা অা.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ শ ম আবু তাহিদ, যুক্তরাজ্যের মিডল্যান্ড অা.লীগের সহ-সভাপতি আকমল খাঁন, জগন্নাথপুর উপজেলা অা.লীগের সাংগঠনিক বদরুল ইসলাম, যুক্তরাজ্য অা.লীগ নেতা জিল্লুল করিম, ইকবাল হোসেন, আব্দুল হালিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তাজুদ মিয়া, জিতু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মন্তেশর মিয়া, রাজা মিয়া, হাফিজুর রহমান, বুলবুল ইসলাম, সালিক আহমদ, তাজুন্নুর, মুক্তার মিয়া, আব্দুল হামিদ মিয়া, সেলিম মিয়া, সুহেল আহমদ, হারিক মিয়া, সালিম মিয়া, ফজল মিয়া,

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক লুকমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক লিপন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খাঁন, পৌর ছাত্রলীগ নেতা কামরান আহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম রনি, সাংগঠনিক সম্পাদক সাইদুল, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রেজুয়ান, সায়মন করিম, লিজু, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুজন আহমদ, নাবিল আহমদ, অাক্তার হোসেন, নাহিদ ইসলাম, রাসেল, হাসিবুল প্রমূখ।





























