জগন্নাথপুর পত্রিকা :: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হচ্ছেন । এক বছরের মধ্যে এ ব্যাপারে ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া সকল নেতাকর্মীর সন্ধান দাবিতে সিলেট বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এতে দুদু আরো বলেন, দেশের হাজারও সমস্যা সমধানে আওয়ামী লীগ সরকারের দু:শাসনের বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও ভুটান সফর থেকে খালি হাতে দেশে ফিরেছেন। দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন। হওরাঞ্চলে ফসলহানির পর এসব এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। কিন্তু সরকার দুর্গত মানুষের কষ্ট লাগবে ব্যার্থ হয়েছে। প্রধানমন্ত্রীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান দুদু।
বিএনপি এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, রাজপথে মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সিলেট কেন্দ্রীয় মুসলীম সাহিত্য সংসদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হোসেন জীবন।
সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে প্রতিবাদ সভায় দুদু : খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হচ্ছেন
- Update Time : ০৬:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























