জগন্নাথপুরে সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন পাঁচ যুবক
- Update Time : ০২:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন জাতের সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার এবং বেকারত্বকে দূর করার স্বপ্ন দেখছেন বাচ্চু মিয়া সাগর, রফিকুল ইসলাম, সুহেল মিয়া, রশিক আহমেদ ও ফজলে রাব্বি।
বোরো মৌসুমে ধান চাষ করে বার বার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার তারা সবজি চাষ করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় কৃষি বিভাগের সহযোগীতায় তারা উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের ২০বিঘা পতিত জমিতে মিষ্টি কুমড়া, লাউ, ডাটা, মরিচ, টমেটো , কিরা, ধনিয়া পাতা, বাঁধাকপি , লাল শাক, লাই শাক, বেগুন, ফুলকপি, চিচিংগা , জিংগা সহ বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন।
সরেজমিনে দেখা গেছে তাদের জমিতে সবজির ভালো ফলন হয়েছে। স্থানীয় বাজারে প্রতিদিন টাটকা সবজি সরবরাহ করেছেন। তাদের এ সবজি বাগানে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়াও গ্রামের অন্যান্য বেকার যুবকরা তাদের এ উদ্যোগ দেখে সবজি চাষের প্রতি অগ্রসর হচ্ছেন।
তারা জানান , দেশের অর্থনীতিকে সচল এবং বেকারত্ব দূর করার জন্য সবজি চাষের উদ্যোগ নিয়েছেন। তারা আশাবাদী সবজি চাষ করে লাভবান হবেন।





























