০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে দিনভর সামাদ চৌধুরীর সরব প্রচারণা

  • Update Time : ০৩:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: টানা বৃষ্টিপাত আর হিমেল হাওয়ার বৈরী পরিবেশে বিপুল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটের বালাগঞ্জে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব প্রচারণাকালে তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে মাহমুদ সামাদ চৌধুরী বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। তাঁর এ ঘোষণায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত এলাকাবাসী ব্যাপক উল্লাস প্রকাশ করেন। তিনি বলেন, সড়কের টিকসই উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হবে। তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য বালাগঞ্জবাসীর প্রতি আহবান জানান। মাহমুদ উস সামাদ চৌধুরী বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মাদরাসা বাজার, দেওয়ান বাজার, মোরারবাজার, নশিওরপুর বাজার, জনকল্যাণ বাজার, জামালপুর, তালতলা বাজার এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় চৌরাস্তা, আজিজপুর ও বাংলাবাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগকালে পৃথক পৃথক পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ডা. কাজল লস্কর, মিজানুর রহমান পংকি, নাসির উদ্দিন, দিলু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিছবাহ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা হাজি সাইস্তা মিয়া, শাহ আব্দুস ছত্তার, সিতাব আলী, সালামত খান, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, উপজেলা যুবলীগ নেতা শিরমান উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েস, সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ সাধারণ সম্পাক আতিকুল ইসলাম আতিক, যুবলীগ নেতা সুহেল বারী, আব্দুর রকিব, ছুটন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, জেলা শাখার সাবেক সদস্য জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার সালেহ আহমদ, আব্দুল্লাহ রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক জিয়াউল হক পান্না, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, সাবেক সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমুজ মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি শিহাবুল ইসলাম অনিক প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে দিনভর সামাদ চৌধুরীর সরব প্রচারণা

Update Time : ০৩:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮