মুক্তি যুদ্ধের চেতনায় অাজকের প্রজন্মকে গড়ে তুলতে হবে- অাজম খান
- Update Time : ০২:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশন সাবেক ভারপ্রাপ্ত মেয়র বর্তমান কাউন্সিলর অাজম খান বলেছেন ৫২ ভাষা অান্দোলন সুত্রধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হয়েছিল বলে অাজ বিজয়ের স্বাদ গ্রহন করতে পারছি । সুতরাং যে মুক্তি যুদ্ধের চেতনাকে লালন করে বিজয় অর্জিত সেই চেতনায় অাজকের প্রজন্মকে গড়ে তুলতে হবে। সিলেট শিববাড়ি পাঠানপাড়া পাইনিয়ার ইয়ুত এসোসিয়েশনের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অায়োজিত দিনভর বিভিন্ন কর্মসুচি শেষে ক্রীড়া প্রতিযোগিতা, অালোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সভাপতি মুহিবুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবজল মিয়া তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাজউদ্দিন অাহমদ, সিলেট ২৭ নং ওয়ার্ড অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ছয়েফ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, বিশিষ্ট ব্যবসায়ী শাখায়াত হোসাইন, মাছুমুল হক, শওকত অালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম, ফখরুল অালম তালুকদার, মুমিনুল হক বকুল, মিঠু পাল, শরীফুল ইসলাম টিপু, ইমন, হাফিজ রেজুয়ান ওবায়দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি





























