০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালন
- Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর রোববার দিবসের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এছাড়া জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী আলোচনাসভা, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। এতে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।





























