সুনামগঞ্জ- ৩ অাসনে শাহিনুর পাশা চৌধুরীর সাথে জোটের নেতারা মাঠে নেই!
- Update Time : ০১:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ) অাসনে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তের একাংশের সুনামগঞ্জ জেলার সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এবারের নির্বাচনে নানান কারনে জোটের শরীক দলগুলো ছাড়াই নির্বাচনী মাঠে নিজ দল জমিয়তের একাংশ ও বিএনপির কিছু নেতা কর্মী নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ-প্রচারনা ও উঠান বৈঠক করছেন।
সুনামগঞ্জ-৩ অাসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তের একাংশের সুনামগঞ্জ জেলার সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এবারের নির্বাচনে বিগত দিনের নানান কারনে জোটের নেতাকর্মীর কাছে বির্তক্ষিত হয়ে পড়েছেন।
ধানের শীষের প্রার্থী শাহিনুর পাশা সম্পর্কে বিএনপির সুনামগঞ্জ জেলার এক নেতা বলেন, সুনামগঞ্জ-৩ অাসনে ধানের শীষের প্রার্থীর সততা ও নৈতিকতা নেই। এই প্রার্থী বিগত ১০ বছর যাবত নির্বাচনী এলাকায় বিএনপি ও জোটের কোন মিছিল-মিটিং ও সমাবেশে সরকার বিরোধী কোন অান্দোলনে দেখা যায়নি। বিএনপির নেতাকর্মীরা কারাবরণ ও রাজপথে অান্দোলনে পুলিশের নির্যাতনে অাহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরও দেখতে যাননি।
দক্ষিন সুনামগঞ্জ বিএনপির অারেক নেতা জানান, দেশনেত্রীর মুক্তির সার্থে সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্ট হয়েছে। সুনামগঞ্জের ৫টি অাসনের মধ্যে সুনামগঞ্জ-৩ বাদে সব অাসনেই ধানের শীষের বিজয়ের সম্ভববনা রয়েছে।
জগন্নাথপুর পৌর এলাকার বিএনপির এক ত্যাগী নেতা জানান, সুনামগঞ্জ-৩ অাসনে ধানের প্রার্থীর সততা, নৈতিকতা ও অার্থিক নানান সমস্যার কারনে এবারের নির্বাচনে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধারাবাহিক পোষ্ট করে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
জগন্নাথপুর বিএনপির এক নেতা জানান, ধানের শীষের প্রার্থী শাহীনুর পাশার পক্ষে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কোন প্রার্থী এখনও নির্বাচনী মাঠে পাশার পক্ষে গণসংযোগ ও প্রচারনায় নেই।
জগন্নাথপুর উপজেলা যুবদলের মাঠের ত্যাগী এক নেতা জানান, নির্বাচনের এক বছর পূর্ব থেকে বেগম জিয়া সহ শীর্ষ নেতৃবৃন্দের কাছে অামাদের লেখিত অনুরোধ ছিল দলীয় প্রার্থী চাই। তিনি অারো জানান, দলীয় প্রার্থী না দেওয়ার কারনে এবারও সুনামগঞ্জ-৩ অাসন বিএনপি হাতছাড়া করবে।
ছাত্রদলের এক ত্যাগী নেতা জানান, শাহিনুর পাশা ধানের শীষের মনোনয়ন পেয়ে জমিয়তের একাংশের লোকদের নিয়ে গণসংযোগ-প্রচারনা ও উঠান বৈঠকের নামে ফটো সেশনের কাজ চলছে।
এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে- সাথে নেই জমিয়তের একাংশ, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস। জোটের শরীক কোন নেতা বা কর্মীদেরকে পাশার কোন গণসংযোগ ও প্রচারনায় এখনও মাঠে দেখা যাচ্ছেনা।
বিশেষ করে জগন্নাথপুর বিএনপির বিশাল (ভোট ব্যাংক) একটি গ্রুপ সরাসরি পাশার বিরুদ্ধে রয়েছেন।
ধানের শীষের প্রার্থী শাহীনুর পাশা তিনি তার দলের একাংশের নেতাকর্মীদেরকে নিয়ে গণসংযোগ ও প্রচারনা করছেন, মাঝে মধ্যে বিএনপির একাংশের কয়েকজনকে দেখা যাচ্ছে।
জগন্নাথপুর বিএনপির একাংশের বেশ কিছু নেতারা জানান, বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে শাহিনুর পাশা তার দল জমিয়তের প্রার্থী দাড় করে ধানের শীষের বিরোধীতা করেছিলেন যার কারনে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অল্প ভোটে পরাজিত হন। এবার পাশাকে মিষ্টি হাসি দিয়ে তার জবাব দিতে অামরা প্রস্তুত রয়েছি।
সব মিলিয়ে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে এখনও জোটের কোন বৈঠক বা নির্বাচনী কোন কমিটি গঠন করা হয়নি। সুনামগঞ্জ-৩ অাসনে ধানের শীষের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী নিজ দলের গ্রুপিং ও বিএনপির নেতাকর্মীর সাথে দীর্ঘদিন যাবত যোগাযোগ না থাকার করনে এবারের নির্বাচনে তিনি ছাড়া জোটের বড় কোন নেতা তাহার সাথে নেই মাঠে।





























