০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

  • Update Time : ১১:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জনতা মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে সুজন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ দুই উপজেলা কমিটি। এ সময় আসনের ৩ এমপি প্রার্থী জনগণের মুখোমুখি হন। প্রার্থীরা হলেন আ.লীগের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (ধানের শীষ) ও জাকের পার্টির শাহজাহান চৌধুরী (গোলাপফুল)। প্রার্থীরা নির্বাচিত হলে কে কি করবেন জনগণের মুখোমুখি হয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। এর আগে অবাধ, নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচনের লক্ষে পরস্পরের হাত ধরে ৩ প্রার্থীকে অঙ্গিকার করান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন জেলা সাধারণ সম্পাদক আলী হায়দার। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কয়েক শতাধিক জনতা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

Update Time : ১১:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮