জগন্নাথপুরে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী অাওয়ামীলীগে যোগদান
- Update Time : ০২:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: অাওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী অাওয়ামীলীগে যোগদান করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে নৌকা মার্কার প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী সভা জগন্নাথপুর উপজেলার অাশারকান্দি ইউনিয়নের বড়ফেচি বাজারে বুধবার (১২ ডিসেম্বর) অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে অায়োজিত নির্বাচনী সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী অাওয়ামীলীগে যোগদান করেছেন।
অাশারকান্দি ইউনিয়ন থেকে বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা হাজি মোঃ ছালিক মিয়া মেম্বার, পাইলগাঁও ইউনিয়ন থেকে কয়েছ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন থেকে অাব্দুল বারিক লালা, পূর্ব কাতিয়ার হাফিজ খান, ফরুক খান, বড়ফেচি বাজারের মনছুর মিয়া, অাব্দাল মিয়া, হেলাল অাহমদ, কামাল অাহমদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী অাওয়ামীলীগে যোগদান করেন।
অাশারকান্দি ইউনিয়ন অা.লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহ খায়রুল ইসলাম মেম্বার জগন্নাথপুর পত্রিকাকে এই যোগদানের বিষয়টি জানিয়েছেন।





























