গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষ’কে বিজয়ী করতে হবে- তাহসিনা রুশদীর লুনা
- Update Time : ০২:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের ২০ দলীয় জোটের প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে রেখেছে বর্তমান সরকার। সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয় পায় বলেই খুন, গুম, মামলা-হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধি করে রেখেছে।
তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আপনাদের একটি ভোটে খালেদা জিয়ার মুক্তি, ইলিয়াস আলীর ফিরে পাওয়া, গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী মুক্তি পেতে পারে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদেরকে অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম, গুম-খুন করে পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। দেশের মানুষকে এই সরকার হাত-পা বেঁধে যেন পানিতে ফেলে দিয়েছে। তাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাঁচার জন্যে আমাদেরকে এখান থেকে ঘুরে দাড়াতে হবে। ভুলুন্ঠিত গণতন্ত্র উদ্ধার করতে ধানের শীষের পক্ষে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় নিশ্চিত করতে হবে। বিগত ভোটারবিহীন নির্বাচনের মত এবার আর কাউকে খালি মাঠে গোল করতে দেয়া হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিদায় করতে হবে স্বৈরাচারী আওয়ামী সরকারকে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরান হাবড়া বাজারে বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা গুলো বলেন। এরআগে উপজেলার দৌলতপুর ও অলংকারি ইউনিয়নের কয়েক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আরব খান এবং যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য জমিস উদ্দিন জুনেদ, উপজেলা সহ-সভাপতি সামছুজ্জামান সমছু, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সহ-অর্থ সম্পাদক নুরুল মিয়া, বিএনপি নেতা আবদুল হক, ফরিদ মিয়া, ইসমাইল খান, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, কদর আলী, হাসমত আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, নূরুজ্জামান, আশিকুর রহমান রানা, তাজ উদ্দিন আহমদ কিনু, শাহিন তালুকদার মেম্বার, লিমন তালুকদার, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ হোসেন শিপলু, আতিকুর রহমান, গণি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য খালেদ মিয়া, শাহ আমির উদ্দিন, রুহেল আহমদ কালু, ছাত্রদল নেতা এনামুল, আশিক, আব্দুল কাইয়ুম, সোহাগ, সুহেব, শিমুল, নাজমুল, সিপন, ডালিম।ফাহিম আহমদ, জুনেদ আহমদ, বকুল আহমদ, আখতার, আলী আহমদ, মিছবাহ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ প্রমুখ।





























