১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে ধানের শীষের পক্ষে কাজ করুণ- সুহেল চৌধুরী

  • Update Time : ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া গনতন্ত্র ফিরিয়ে আনতে ও সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করুণ। আমাদের প্রিয় ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে রেখেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয় পায় বলেই খুন, গুম, মামলা-হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধি করে রেখেছে।

‘বিএনপি নেতা-কর্মীরা তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না’ উল্লেখ করে সুহেল চৌধুরী বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দলের শক্তি একত্রিত হয়ে এই মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব। যে কোন উপায়ে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষ ভোট ভিক্ষা চাইতে হবে। ধানের শীষের বিজয় হলে শান্তিতে বসবাস করবে মানুষ। এজন্য দলীয় নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভূলে গিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহবান জানান তিনি। রবিবার সকালে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সঙ্গে তাঁর কারিকোনা বাসভবনে গ্রামস্থ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীর উদ্দ্যেশে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সুমন মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, বিএনপি নেতা জয়লান মিয়া, আবদুল কুদ্দুছ, দিলোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়া, গোবিন্দ মালাকার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আবদুর রব সরকার, আব্দুস সালাম, মাসুদ আহমদ সুমন, আইন উদ্দিন, জুবেল আহমদ, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ হোসেন শিপলু, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, ইমরান আহমদ সুমন, জুনেদ আহমদ জুনো, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক একে রাজু, কলেজ ছাত্রদল নেতা জিয়াবুর রহমান প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে ধানের শীষের পক্ষে কাজ করুণ- সুহেল চৌধুরী

Update Time : ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮