জগন্নাথপুর মুক্ত দিবস পালন
- Update Time : ০৩:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন হয়েছে।
৯ ডিসেম্বর রোববার জগন্নাথপুর মুক্ত দিবস পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনাসভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির শিকদার, জয়নাল আবেদীন, কবিন্দ্র দাস, আবদুল কাইয়ুম, হাজী আবদুল কাদির, ইলিয়াছ আলী, আবদুল হক, রবিন্দ্র দাস, হাজী মনা মিয়া, আবদুল হক, নরেন্দ্র দাস, ধীরেন্দ্র দাস, শৈলেন্দ্র নমসুদ্র, নগেন্দ্র দাস, কৃপেশ দাস, শৈতেন্দ্র দাস, দৌলত খান, নির্মল কান্তি দাস, আবদুল হাফিজ, আছলম উল্লাহ, গৌরাঙ্গ গোপ, দিলিপ গোপ, বনমালী দাস, কনর মিয়া।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, এসআই কবির উদ্দিন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী শামীম আহমদ। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক আবুল কয়েছ, সন্তান কমান্ড নেতা জিয়াউর রহমান, সিরাজ কুতুবী, শাহ জামাল, খোকন গোপ, গোপাল গোপ, শাহ রিপন, আজিজ মিয়া, রাসেল মিয়া, মানবেন্দ্র দাস, প্রদীপ বৈদ্য, মিছির আলী, পবিন্দ্র দাস, উৎসব গোপ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























