ওসমানীনগরের ডাকাতি ৪ লক্ষ টাকার মালামাল লুট
- Update Time : ০৮:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর উপজেলার বৃহত্তর বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিনের বাসায় দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে।
এসময় ডাকাতদের হামলায় বাসার মালিক আব্দুল মুমিন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত অনুমান সাড়ে তিনটায় উপজেলার গোয়ালাবাজার স্কুল রোডস্থ আব্দুল মুমিনের বাসায় ৭/৮ জনের সংবদ্ধ ডাকাত দল বাসার সামনের গেইটের তালা কেটে দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ হাজার টাকাসহ অনুমান চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় গৃহকর্তা আব্দুল মুমিন ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তার উপর হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের আটকে পুলিশি অভিযান তৎপর রয়েছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





























