১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে সড়কে পিলার : দূর্ঘটনার আশংকা
- Update Time : ০২:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ-রামাপাশা সড়কে ভারী (বড়) গাড়ী প্রবেশ না করতে সড়কের মধ্যখানে পিলার পুতে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু পুতে দেয়া পিলারগুলো হেলে পড়েছে। এতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা এমনটাই মনে করছেন সচেতন মহল। অনেকেই বলেছেন, ঘন ঘুয়াশায় শীতের রাতে গাড়িগুলো নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনা এড়াতে পিলারগুলো উপড়ে ফেলা কিংবা খাড়া করে দিবে হবে। এ ব্যাপারে সড়ক ও জনপদের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন অনেক গাড়ি চালক ও সচেতন মহলের ব্যক্তিরা।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী বলেন, বিষয়টি আমি দেখেছি, দূর্ঘটনা ঘটতে পারে সেটাও মনে করছি কিন্তু এটা সড়ক ও জনপদের ব্যাপার।





























