ওসমানীনগরে ইয়ালিস হত্যা মামলার মূল আসামীসহ গ্রেফতার ২
- Update Time : ০৩:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে চাঞ্চল্যকর ইয়ালিস মিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া গ্রামের মৃত হাজী সহিদ উল্লার ছেলে আনহার আলী (৫০) ও একই ইউনিয়নের কাপন (খালপাড়) গ্রামের মৃত আমজদ খানের ছেলে জামাল খান (৩৫)।
জানা যায়, ৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭ টায় ওসমানীনগর থানার চৌকস পুলিশ অফিসার মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তথ্য প্রযুক্তির সহযেগিতায় নারায়নগঞ্জের গিয়াস উদ্দিন উচ্ছ বিদ্যালয়ের সামন থেকে হত্যা মামলার প্রধান আসামী আনহার আলী ও কমলগঞ্জ থানার ভানুগাছ রেল ষ্টেশন থেকে মামলার ৩নং আসামী জামাল খানকে গ্রেফতার করেন ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল বলেন, তথ্য প্রযুক্তি সহযেগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার কুরুয়া ইসলাম ফিলিং ষ্টেশন সংলগ্ন স্থানে পরিকল্পিতভাবে কাপন গ্রামের ইয়ালিস মিয়াকে হত্যা করা হয় ।





























