১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউ/পি চেয়ারম্যানের ওপর হামলা সদস্যসহ আটক-৩

  • Update Time : ০১:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ইউপি সদস্য কর্তৃক চেয়ারম্যানের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতরা হচ্ছেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম (৩৫), তার বড় ভাই আব্দুস ছালাম (৪০) ও ছোট ভাই আব্দুল কাদির (৩০)। রোববার লামাকাজী পয়েন্টে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর আবুল কালাম মেম্বার গংরা হামলার করলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, গত (২৫নভেম্বর) রোববার বরাদ্দ নিয়ে পরিষদের এক সভা অনুষ্টিত হয়। কিন্তু ওই সভায় আবুল কালাম মেম্বার অনুপস্থিত ছিলেন। এনিয়ে (২৮নভেম্বর) বুধবার পরিষদে গিয়ে সচিবের সাথে আবুল কালাম মেম্বার অশুভ আচরণ করেন। সচিবের ওপর তার ওই অশুভ আচরণের কারণে রোববার পরিষদে জরুরী সভা অনুষ্টিত হয়। আর ওই সভা থেকে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে চেয়ারম্যানের উপর হামলা করেন আবুল কলাম মেম্বার গংরা। এসময় তারা জনতার রোশনলে পড়লে তাদেরকে উদ্ধার করেন পরিষদের অপর সদস্য এনামুল হক এনাম ও ফয়সল আহমদসহ অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এঘটনায় চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পরিষদের জরুরী সভা শেষে ফেরার সময় আবুল কালাম মেম্বার তার ওপর হামলা করে পকেটে থাকা নগদ ৫০হাজার টাকা ও ২৫হাজার টাকা দামের একটি মোবাইল সেট নিয়ে যায়।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে আটককৃত আবুল কালাম মেম্বার তার উপর সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, চেয়ারম্যানসহ ৫জন ব্যাক্তি তাকে অপহরণ করে নিয়ে যেতে চায়। এসময় তিনি দস্তাদস্তি করে গাড়ি থেকে নেমে যান। এব্যাপারে ওসি তদন্ত দোলাল আকন্দ ওই তিনজনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউ/পি চেয়ারম্যানের ওপর হামলা সদস্যসহ আটক-৩

Update Time : ০১:২৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮