১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ ৩ জন আটক
- Update Time : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটে ৩০১ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। নগরীর কানিশাইল মজুমদার পাড়া এলাকায় অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ।
শনিবার এসএমপি পুলিশ সুপার অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, মহানগর পুলিশ কানিশাইল মজুমদার পাড়া রজব আলী মিয়া কলোনীতে অভিযান চালায়। অভিযানকালে রজব আলী মিয়া কলোনী থেকে ৩০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট এসএমপি কানিশাইল শামীমাবাদ এলাকার তোতা মিয়ার ছেলে আরমান আহমদ (২৮), দুলাল আহমদ এর ছেলে সবুজ আহমদ(২০), মিরের ময়দান এলাকার -মো. হেলু চৌধুরীর ছেলে মো. হেলু চৌধুরী শামীম আহমদ সজিব (২৫)।



















