১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, তফসিল পিছিয়ে দেয়ার দাবি

  • Update Time : ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ভোটের তারিখ এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে।

আজ রাজধানীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ সিদ্ধান্ত জানান। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, সরকার ৭ দফা মেনে নেয়নি। এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়া কঠিন। তারপরও আন্দোলনের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন শুরু হয়ে গেছে।

নির্বাচনে অংশ নেয়াও এই আন্দোলনের অংশ। জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, তফসিল পিছিয়ে দেয়ার দাবি

Update Time : ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮