বিশ্বনাথে জাতীয় পার্টির আলোচনা সভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা
- Update Time : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: মহাজোট সরকারের ৫বছর পূর্তি উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ৭ নভেম্বর বুধবার বেলা ২টায় উপজেলা সদরের আব্দুল খালিক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় বক্তব্য জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সভাপতি উম্মর আলী, দশঘর ইউনিয়ন সভাপতি তোতা মিয়া।
সভায় উপস্থিত ছিলেন- জাপা নেতা শরিফ উদ্দিন, আকবর আলী, রহমত আলী, নজির আহমদ, কালাম মিয়া, হুসিয়ার আলী, মাশুক মিয়া, রফিক মিয়া, আব্দুল আহাদ, ইকবাল আহমদ, আবারক আলী, জুনাব আলী, জাহির আলী, ফয়ছল ইসলাম, আমির আলী, আরশ আলী, রুপ আলী, মছন আলী, শাহাব উদ্দিন, সামাদ মিয়া, আহমদ আলী, ফারুক মিয়া, রুবেল আহমদ, বাচ্ছু মিয়া, মানিক মিয়া, শাহ মো. নজির আহমদ, রফিক মিয়া, জেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য আলা উদ্দিন, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক লেবু মিয়া, ক্রিড়া সম্পাদক দুলাল আহমদ, সেচ্ছাসেবক পার্টি রুবেল মিয়া, মনির খান, লাভলু মিয়া, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক জমির আলী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বরের আলোচনা সভা-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।



















