সুনামগঞ্জে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়- ড. অাহমদ অাবদুল কাদের
- Update Time : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :: খেলাফত মজলিসের মহাসচিব বিশিষ্ট অর্থনীতিবীদ বিশ দলিয় জোটের শীর্ষ নেতা ড. আহমদ আবদুল কাদের বলেন, আ.লীগ সরকারের অধীনে সাজানো পাতানো নির্বাচন আর হতে দেয়া হবে না। ২০১৪ সালে বিনা ভোটের অবৈধ সরকারকে আর বিশ্বাস করেনা জনগন। হত্যা, গুম, মামলা দিয়ে জোটের নেতা-কর্মীদের অহেতুক হয়নারী করা হচ্ছে। তারা দেশের উন্নয়নের নামে জনগনের সাথে প্রতারণা করে আসছে। জনগনের উন্নয়ন না হলেও হয়েছে তাদের উন্নয়ন। তিনি আরো বলেন, এ দেশের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দেখতে চায়। এটি তাদের অধিকার। তাদের এ অধিকার হরণ করা যাবে না। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি ১৩ অক্টোবর শনিবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে মা জননী কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব, একাদশ সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন বলেন, খুন, গুম, ঘুষ-দূর্নীতিতে চেয়ে গেছে দেশ। এ কারণে দেশের মানুষ অশান্তিতে বসবাস করছে। স্বাধিন দেশে নিরাপত্তাহীনতায় ভোগছে সাধারণ জনগন। যারা এ আ’লীগ অবৈধ সরকারের কথা মানছে তাদেরকে বাহ বাহ দিচ্ছে আর যারা কথা শুনছেনা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার একটি জ¦লন্ত প্রমান। তিনি আরো বলেন, স্বাধিনতার প্রায় ৪৭বছর অতিবাহিত হলেও ছাতক-দোয়ারাবাজার আসনে কাঙ্খিত উন্নয়ন হয়নি। রাস্তা-ঘাট, নদী ভাঙনের চিত্র দেখলে বুঝা যায় এ অঞ্চলের কোন অভিভাবক বা জনপ্রতিনিধি নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হয়ে বিজয়ি হলে তিনি ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে রুপ দিতে অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রধান বক্তার বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন।
খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমানের পরিচালানয় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, মাওলানা সদরুল আমীন ও মাওলানা ফজলুর রহমান, ছাত্র মজলিস সাবেক কেন্দ্রিয় সভাপতি প্রভাষক আবদুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি আবদুল হান্নান তাফাদার, অধ্যাপক আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকিক হোসাইন, সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, বায়তুলমাল সম্পাদক মাও. নুরুল ইসলাম, ছাতক উপজেলা সভাপতি মাও. আখতার হুসাইন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পশ্চিম জেলার সভাপতি জাকির হোসেন সাঈদ, সুনামগঞ্জ জেলার সভাপতি আতাউল হক, ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী, প্রচার সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার আহমদ, ছাতক পৌর সহ-সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক ফারুক আহম জাবেদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ময়নুল হক, মাওলানা নিজাম উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মুহতামীম মাওলানা সাজিদুর রহমান, ছাতক পৌর প্রশিক্ষণ সম্পাদক সোলায়মান আহমদ তালুকদার, নির্বাহী সদস্য মাওলানা মঞ্জু আহমদ চৌধুরি। এসময় খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও বিশ দলীয় জোটের নেতা-কমীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের উপস্থিতি দোয়ারাবাজার উপজেলা সদরে মা জননী কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়।



















