০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- Update Time : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (১,অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন।
রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিটে বিবাদীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।






















