জগন্নাথপুরে সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামাটুকের বাজার সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মরহুম রুহেল মিয়া ও সদস্য মরহুম আব্দুল গনি এবং মরহুম ইউনুস মিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লামাটুকের বাজারে সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুস শহিদ ও ক্লাবের সাধারণ সম্পাদক কযেছ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মুহিউদ্দিন বাবলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুর রহিম, আব্দুর রউফ, জাহাঙ্গীর মিয়া, আব্দুননুর ফয়ছল, লামাটুকের বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসলাম উদ্দিন, কবি আজির উদ্দিন, মাওলানা রহমত উল্লাহ, ফারুক মিয়া, সাহেদ মিয়া, ইকবাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোজ্জামিল হোসেন। দোয়া পরিচালনা করেন লামাটুকের বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম। এসময় সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি সাহাব উদ্দিন, মামুন আহমদ, জয়নাল আবেদীন, সিহাব উদ্দিন সাহাব, রুবেল আহমদ ছোট, জাহির মিয়া, নাজমুল আহমদ, কদর আলী, রাসেল আহমদ, আখতার আহমদ, রহমত মিয়া, ইমন আহমদ, কয়ছর উদ্দিন, জিলু মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


















