সিলেটের বালাগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
- Update Time : ০১:৫৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে বঙ্গবন্ধুর কন্য আওয়ামীলীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। স্থানীয় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টানের মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়।অালোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির গর্ব। তাঁর মানবতাবাদী খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন। অনুষ্ঠান পরিষদের সভাপতি শিহাবুল ইসলাম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর আল সামি’র পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাক আলী, আওয়ামীলীগ নেতা সিতাব আলী, আবরু মিয়া, সফিক মিয়া, মখদ্দছ আলী, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাজী সাইস্তা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়ছুল আলম কয়েছ, যুবলীগ নেতা আব্দুল কালাম, আব্দুস শাহাদাত রুকন, আব্দুল্লাহ রহমান, মশহুদুর রহমান, শাহাব উদ্দিন সেবুল, রুহেল আহমদ, ফরিদ উদ্দিন, রাজু আহমদ, শাহিন আলম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল আহমদ তালুকদার, নাজিম উদ্দিন, দুলাল আহমদ, রুহেল আহমদ, মাজিদুর রহমান ইমন, হুমায়ুন আহমদ, নাছিম আহমদ, নাইম আহমদ, জাবেদ আহমদ, মাহিন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দেওয়ানবাজার ইউনিয়ন শাখার নেতা হাবিব আহমদ, ফাহিম আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, তারেক আহমদ, তোফায়েল আহমদ, সালাহ উদ্দিন, জীবন আহমেদ, শাহরিয়ার শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি






















