ছাত্রদের ক্যারিয়ার উন্নয়নে ছাত্র মজলিসের অবিস্মরণীয় অবদান
- Update Time : ০৬:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মুফতী ওযায়ের আমীন :: ছাত্রদের ক্যারিয়ার উন্নয়নে ছাত্র মজলিসের অবিস্মরণীয় অবদান।
ক্যারিয়ার মানে কি? ক্যারিয়ার মানে যদি হয় উন্নত ভবিষ্যত। একজন ছাত্রের জন্য ভাল মানুষ হওয়ার চে উত্তম ক্যারিয়ার কী হতে পারে?
যেখানে ছাত্ররা শ্রেণীশিক্ষক পিটায়, সেখানে ছাত্র মজলিস গুরুভক্ত সুশান্ত ছাত্র উপহার দেয়। যেখানে শিক্ষা শেষে ছাত্ররা মা-বাবাকে পরিত্যাগ করে, বৃদ্ধাশ্রমে পাঠায়। সেখানে ছাত্র মজলিস ছাত্র সমাজের মনমুকুরে মা-বাবার প্রতি দায়িত্বানুভুতি জাগায়। আদর সোহাগ, মায়া মমতায় মা-বাবাকে মাথায় তোলে রাখতে শেখায়।
যেখানে আজ ছাত্র সমাজ বিষাক্ত নেশার মরন ছোবলে আক্রান্ত, সেখানে ছাত্র মজলিস নেশামুক্ত আদর্শ ছাত্র সমাজ উপহার দেয়।
যেখানে ছাত্র সমাজ ইহজীবনের ভোগবিলাস পেট পুরে আহার পিঠ রেখে ঘুমোবার নিছক পশুসুলভ ধান্ধায় মহৎ জীবনে সামান্য লক্ষ্য স্থির করতে শেখায়। সেখানে ছাত্র মজলিস শান্তিময় ইহজীবনের পর অনন্ত মহাশান্তির অফুরান নেয়ামতে ভরপুর জান্নাতের সুবিশাল সামিয়ানার হাতছানির সন্ধান দেয়।
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ত্রিধারা শিক্ষাব্যবস্থায় ছাত্রদের সমন্বিত একটি আদর্শ ছাত্র সংগঠন। এর মূল টার্গেট হচ্ছে দেশের সকল ছাত্রকে জাগতিক এবং ঐশী শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে তাদেরকে আদর্শবান, যোগ্য এবং উত্তম চরিত্রবান জনশক্তিতে পরিণত করা।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যুগোপযোগী সার্বজনীন একটি সিলেবাস তৈরি করেছে। যার মাধ্যমে সংগঠন এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রেণীর ছাত্রদেরকে সার্বজনীন জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে একজন সৎ মানুষ হিসাবে গঠন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সংগঠনের অন্তর্ভূক্ত ছাত্রদেরকে সময়ের সদ্ব্যবহার করে উত্তম ক্যারিয়ার গঠনের জন্য নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের পরামর্শ দিয়ে থাকে। এছাড়া ও সংগঠনের অন্তর্ভুক্ত জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক পোগ্রামের ব্যবস্থা করে থাকে।



















