সিলেটে জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্ট বুধবার জেলা অফিসে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রাহমান কোম্পানিগঞ্জী বলেন যোগ্য ও দক্ষ কর্মী গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র জমিয়তকে শক্তিশালী ছাত্র সংগঠনে রুপান্তরিত করতে হবে। এজন্য শাখা ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রাহমান।
জেলা সভাপতি মাওলানা ফরহাদ আহমদের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীন ও প্রশিক্ষণ সম্পাদক লুকমান হাকিমের যৌথ উপস্থাপনায় প্রশিক্ষণ প্রধান করেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জফির উদ্দীন, মাওলানা মুহাম্মদুল্লাহ ক্বাসিমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রাহমান, উমান জমিয়তের মহাসচিব আব্দুল হালিম সাতবাকি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি, যুবনেতা আখতারুজ্জামান তালুকদার , জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা দায়িত্বশীলদের পাশাপাশী জেলা সংস্লিষ্ট সকল উপজেলা ও পৌর শাখার সেক্রেটারী, সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। তাৎকনিক মেধা যাচাই পরিক্ষায় বিজয়ী প্রথম তিনজনের নাম ঘোষণা করেন প্রশিক্ষণ বিভাগীয় প্রধান লুকমান হাকিম। কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া প্রশিক্ষণের সুচনালগ্নে দলিয় সংগিত পরিবেশন করেন জেলা সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ মামুন ও এম সি কলেজ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবর। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া প্রগ্রাম মোট চারটি অধিবেশনে মাগরিব পর্যন্ত চলে। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি



















