০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই বিশ্বনাথ ৮টি ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি

  • Update Time : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: শিগগিরই ঘোষণা হতে পারে সিলেটের বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি। নতুন কমিটি ঘোষণার দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। বিএনপির নেতারাও তাকিয়ে সেদিকে। কারণ আসন্ন জাতীয় নির্বাচনে ছাত্রদলকেই থাকতে হবে অগ্রণী ভূমিকায়। তাই ইউনিয়ন ছাত্রদলের কমিটির দায়িত্বে কারা আসছেন, এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

এদিকে কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পেতে অছাত্র অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে নতুন কমিটিতে তাদের স্থান না দিতে উপজেলা ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন পদ প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীরা।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি নেই। বেশ কয়েক মাস আগে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ইতোমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিশ্বনাথ, লামাকাজি, অলংকারী, খাজাঞ্চি, দশঘর, রামপাশা, দৌলতপুর ও দেওকলস ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। শিগগিরই আটটি ইউনিয়নে নতুন কমিটি দেয়া হবে বলে উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিউর রহমান সুমন বলেন, ‘ম্যাডামের (ইলিয়াসপত্নী) নির্দেশে উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই উপজেলার আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিগগিরই বিশ্বনাথ ৮টি ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি

Update Time : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮