০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওঃ সাখাওয়াত হোসাইন’র উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া গমন
- Update Time : ০৫:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য খেলাফত মজলিসের নায়েবে আমীর, আল্লামা শাহ্ আহমাদ শফী দাঃবাঃএর সনামধন্য খলিফা, খুলনার ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন ইন্ডিয়ার উদ্দেশ্যে আজ দুপুর ১. ৩০ টায় খুলনা থেকে কলকাতা গামী বন্ধন এক্সপ্রেস (ট্রেন) যোগে রওনা করেছেন। সঙ্গে রয়েছেন ছেলে এস.এম.ফয়জুল্লাহ সিদ্দিকী। মাওঃসাখাওয়াত হোসাইন বেশ কিছু দিন যাবত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কথায় জড়তা সহ বিভিন্ন রোগে অসুস্থ রয়েছেন।তিনি ইন্ডিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সুস্থতার সহিত দেশ,জাতি,ইসলাম ও মানবতার সেবায় কাজ করতে পারেন আল্লাহ তা’আলার দরবারে সেই দোয়া করেন।তিনি রূপসা,তেরখাদা,দিঘলিয়ার সর্বস্তরের জনগনসহ দেশবাসী এবং বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছেও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি





























