০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে রেজওয়ানুল- রাব্বানী

  • Update Time : ০২:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণার কথা জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী । ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস। সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।  উল্লেখ্য, গত মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে রেজওয়ানুল- রাব্বানী

Update Time : ০২:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮