০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ নিয়ে সমস্যা নেই: অর্থমন্ত্রী

  • Update Time : ০৫:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। স্বর্ণ যা ছিল তাই রয়েছে। ব্যাংকে ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে মাত্র ৩ কেজি স্বর্ণ দূষিত। পুরোটা নয়। কাজেই এটা কোনো সমস্যা বলে মনে হয় না। বাংলাদেশ ব্যাংকে স্বর্ণে হেরফের নিয়ে কোনো কমিটি করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয় এখনও চূড়ান্ত হয়নি। গতকাল  সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা স্বর্ণ নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা অনর্থক (ইউজলেস)। বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এর আগে গত বুধবার বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের যেভাবে দুনিয়া কাঁপানোভাবে প্রকাশিত হয়েছে এটা পুরোপুরি সত্য নয়। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের মধ্যে যোগাযোগ ঘাটতিতেই এই সংকট। তবে আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। পর্যলোচনা করে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গত মঙ্গলবার (১৭ই জুলাই) একটি দৈনিকে ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টা সামনে আসে। মানুষের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ নিয়ে সমস্যা নেই: অর্থমন্ত্রী

Update Time : ০৫:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮