সিলেট মহানগর ও জেলা খেলাফত মজলিসের যৌথ নির্বাহী সভা সম্পন্ন
- Update Time : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘আমরা বিশদলের সাথে জোটবদ্ধ হয়ে অপশাসনের মোকাবেলায় সংগ্রাম করছি। সিলেট হচ্ছে শাহজালালের পূণ্যভুমি। এখানকার জনগণ ইসলাম ও ন্যায়-ইনসাফের পক্ষে সবসময় আছেন। এদেরকে সুসংগঠিত করে অপশাসনের মোকাবেলায় আমাদেরকে দাঁড়াতে হবে। খেলাফত মজলিসকে শক্তিশালী করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পূণ্যভুমির সর্বত্র যেন মজলিসের জনপ্রতিনিধি নির্বাচিত করা যায়, সেরকম সাংগঠনিক গণভিত্তি অর্জন করতে হবে। ‘তিনি বলেন, ‘দলীয় ভাবে আমরা যেহেতু বিশদলীয় জোটভুক্ত আছি, সেহেতু বিশদলের কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সিসিক নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। মহানগরীর ২৭ ওয়ার্ডের জনশক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যথায় বিদ্যমান অপশাসন আমাদের ওপর প্রলম্বিত হবে।’ তিনি গতকাল বাদ মাগরিব নগরীর পূর্ব জিন্দাবাজারে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগরীর যৌথ নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত। সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের ইনচার্জ খান মোহাম্মদ নজরুল, সহকারী ইনচার্জ ডা: আবু হাসিন ও মাওলানা আইয়ূব আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ আবদুল হান্নান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন মোহাম্মদ ইলয়াস, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাওলানা আহমদ বেলাল, সিলেট জেলা সহ সেক্রেটারী মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা অলিউর রহমান, মহানগর সহ সেক্রেটারী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও আহমদ সাইফুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি



















