খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সফলতার জন্য সর্বাগ্রে নিয়ত পরিশুদ্ধ করতে হবে- শেখ গোলাম আসগর
- Update Time : ০২:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগর বলেছেন, খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সফলতার জন্য প্রতিটি কর্মীকে সর্বাগ্রে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এরপর ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। এরই মধ্য দিয়ে দুনিয়ার সফলতা আখেরাতের নাজাত নিশ্চিত হবে। দিনব্যাপী কুমিল্লা প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে খেলাফত মজলিস কুমিল্লা নোয়াখালী জোন আয়োজিত তারবিয়ত মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ গোলাম আসগর অারো বলেন, আজকে জাতির সামনে যে মহাসংকট বিরাজ করছে তা মোকাবেলায় খেলাফত কর্মীদেরকে দৃঢ়তার সাথে মাঠে থাকতে হবে। যেকোন আন্দোলন সংগামে আপনাদেরকে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। তিনি কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে তাদের দাবী মেনে নেয়ার এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভূক্তির দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানান। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জোন পরিচালক মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত তারবিয়ত মজলিসে মূল বক্তব্য উপস্থাপন করেন মাওলানা আহমদ আলী কাসেমী। দারসুল কোরআন পেশ করেন শায়খুল হাদীস আল্লামা তাজুল ইসলাম। আলোচনা পেশ করেন খেলাফত মজলিস ঢাকা মহানগর ওলামা বিষয়ক সম্পাদক মুফতী ওযায়ের আমীন। অনুষ্ঠানে কুমিল্লা, চাঁদপুর, বি-বাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা সভাপতি, সেক্রেটারী ও জেলা মজলিসে শুরার সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



















