১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : ১২:৫৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীর নেতা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক সভাপতি দ্বীপাল ভট্টাচার্য্য’র উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সরকারি কলেজ ক্যাম্পােেস এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদে সভাপতি সুকান্ত দত্ত, সাধারণ সম্পাদক আসাদ মনি, শিক্ষার্থী নাসিম চৌধুরী, মলয় কর, আব্দুল বারি, ইকবাল হোসেন, জামিল হোসেন, নাসিম মিয়া, ইমরান হোসেন, জাহিদ, শাহজামান, জয়ন্ত, সাকিব প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগ কর্তৃক সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক সভাপতি দ্বীপাল ভট্টাচার্য্য’র উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য কলেজ প্রশাসন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এদিকে, কলেজ ক্যাম্পাসে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৯ জুলাই) সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের নেতা দ্বীপাল ভট্রাচার্য্য’র উপর ছাত্রলীগ কর্তৃক হামলা চালায়। এতে তার মাথা ফেটে গুরুত্বর আহত হন। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৫৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮