জগন্নাথপুর উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১২:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফুর রহমান এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আফজল হোসাইন। সোমবার (২৩ নভেম্বর) জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আকবর আলী। নবগঠিত কমিটিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. কবির উদ্দিন। এছাড়া উপজেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা হোসাইন আহমদ, মাস্টার মো. আবু তাইদ, মাওলানা নেছার উদ্দিন, জুলফিকার আহমদ মনি, দিলোয়ার হোসাইন, লুৎফুর রহমান, মাওলানা রবিউল ইসলাম এনামুল হক।




























