০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভা ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে

  • Update Time : ০৭:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তা দেখে পৌর নাগরিকদের মধ্যে স্বস্থি বিরাজ করছে।
জানাগেছে, গত প্রায় এক বছর আগে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে আড়াই তলা বিশিষ্ট জগন্নাথপুর পৌরসভা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। এ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতাউর রহমান খান। এখন আবার দ্রুত কাজ এগিয়ে চলছে।

১০ জুলাই মঙ্গলবার পৌরসভা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতাউর রহমান খান এর ঠিকাদার গোলাম কবির আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার রুবেল আহমদ, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, দিপক গোপ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে-দীর্ঘ প্রায় এক বছর ধরে ভাড়াটে ছোট ভবনের অস্থায়ী কার্যালয়ে পৌরসভার কার্যক্রম চলছে। এতে জায়গা সংকটের কারণে নাগরিক সুবিধা পেতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে পৌর নাগরিকদের। তাই নতুন পৌর ভবনের নির্মাণ কাজ এগিয়ে যাওয়ায় পৌর নাগরিকদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

এ ব্যাপারে পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী বলেন, পৌর ভবন নির্মাণ কাজের জন্য সাড়ে ৩ কোটি টাকা সরকার বরাদ্দ দিলেও ইতোমধ্যে ২ কোটি টাকা পাওয়া গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যথা সময়ে বাকি দেড় কোটি টাকা পাওয়া গেলে আগামী ৩ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তখন নতুন পৌর ভবনে পৌরসভার কাজ চালু হলে নাগরিকদের আর কোন ভোগান্তি হবে না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌরসভা ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে

Update Time : ০৭:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮