নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি পুন:গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ মার্চ) বার্ষিক শুরা অধিবেশন ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল হক, সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মাওলানা মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন। শুরা অধিবেশনে সর্বসম্মতি ক্রমে মাওলানা আব্দুল মতিনকে সভাপতি ও এনামুল হককে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের জন্য ৩০ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, মাওলানা সামছুল ইসলাম, লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামিম আহমদ, মাওলানা লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অফিস সম্পাদক সেবুল আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক হাফিজ শাবুল আমিন, প্রশিক্ষণ সম্পাদক হাপিজ মাওলানা আমিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক নোমান আহমদ, কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মুহসিন আহমদ, হাফিজ আতিক মিয়া, হাফিজ আমিনুল ইসলাম, হাফিজ নেয়ামত উল্লাহ, কামরুল ইসলাম, রামিম আহমদ, বকুল মিয়া, আশিক মিয়া, কবির আহমদ, তাজুল খান, রাসেল আহমদ, আব্দুল হাসিম, আব্দুল হাই, আব্দুল মতিন, কামাল মিয়া, মতিউর রহমান।
০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























