০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের বার্তা
- Update Time : ০৪:০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
আবু হাসনাত জাকারিয়া
রোযা শেষে সবার মাঝে
এলো খুশির ঈদ,
বাঁকা চাঁদের হাসি দেখে
উবে গেল নিদ।
আমল নামার হিসেব নিবেন
কাল হাশরের ক্ষণ,
প্রতিদানে জান্নাত দেবেন
করছেন প্রভু পণ।
আমল শূন্য মানব যতো
আসবে ঘরে ফের,
হতভাগার থাকবে মাথায়
পাপের বোঝা ঢের।
আল্লা’র প্রিয় বান্দা যারা
হবে পূণ্যবান,
ফেরেশতারা সাক্ষাৎ করতে
বেহুঁশ হয়ে যান।
মেঘে ঢাকা আকাশ হতে
উঁকি দিলো চাঁদ,
ঈদের বারতা ছড়ায় ধরায়
চুষলো মনে স্বাদ।
কবি: গ্রাম- স্বজনশ্রী, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবা. ০১৭৩৮৩১০৮৬৬
গ্রাম-স্বজনশ্রী, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবা.০১৭৩৮৩১০৮৬৬



























