সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ইফতার মাহফিল
- Update Time : ০২:১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের উদ্যোগে বৃহস্পতিবার ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান রানা বাড়ি উপজেলার হোসেনপুর গ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি এবং বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল বশর ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব মিয়া, বিএনপি নেতা শুকুর আলী, আজিজুর রহমান, ধন মিয়া,আবদুস সালাম, জমসেদ আলী, আখবুল আলী, সাজ্জাদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, আবদুল লতিফ, যুবদল নেতা সুহেল আহমদ, লিয়াকত আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, মুহিবুর রহমান মাহবুব, তাজ উদ্দিন আহমদ কিনু, ছমির আলী, সদস্য আরশ আলী, আতিকুর রহমান, রফিক, হারিছ আলী, সুয়াদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শিমুল আহমদ, সালমান আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।



















