সিলেট দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নে খেলাফত মজলিসের ইফতার মাহফিল
- Update Time : ০১:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন শাখা খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল মঙ্গলবার স্থানীয় গুপ্তেরগাঁও বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে।
লেখক ও সাংবাদিক নওয়ার আলীর সভাপতিত্বে ও রাজু আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি মতিউল ইসলাম মতিন, ছড়াকার সিরাজ উদ্দীন শিরু, উপজেলা সেক্রেটারি হাবীবুর রহমান আবদাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলার যুগ্ম সম্পাদক শাহেদ আহমদ, বিশিষ্ট মুরব্বী আবদুল ওয়াহিদ, মখন মিয়া, ইউনিয়ন খেলাফত মজলিসের সেক্রেটারি সেবুল আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, অর্থ সম্পাদক রাজু আহমদ, মকবুল আলী, সুহেল আহমদ, কামরান আহমদ, কামাল আহমদ, জয়নাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



















