০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যঙ্গ সিরিজ চামচামি
- Update Time : ০৪:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ সুহেব আহমদ
এই যে মামা, চামচা মামা চামচামিতে সেরা
এ জগতে তুমিই হলে সর্বকালের সেরা,
এ ঘর তোমার ও ঘর তোমার সব ঘরেতেই তুমি
সুযোগ বুঝে কাজটা করো লও যে চরণচুমি ।
বাদ্য বাজাও নিজের করে খাদ্য সবার খাও
চলছে জীবন চলেই যাবে এমনভাবেই ফাও,
কাকে কেমন করবে আদর মারবে কেমন তেল
তোমার আছে সবই জানা বিজ্ঞরা সব ফেইল,
ডানেও যাও, বামেও যাও, মাঝে মাখাও ঘি
চতুর্দিকে চষে বেড়াও, মাকে বানাও ঝি ।
গ্রাম: ইসলামপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাঃ 01778-734930



















