০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোথাও গন্তব্য নেই
- Update Time : ০২:১৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
দুই উপত্যকার মাঝে নির্বাক দাঁড়িয়ে
ভীষণভাবে হতবাক হয়ে গেছি।
ডান দিকে কষ্ট বামদিকে প্রেম
জীবনের পিছন দরজা দিয়ে
পালাতে গিয়ে দেখি দরজা তালাবদ্ধ।
প্রাণপণ চেষ্টায় ডানে যেতে পারি না
ধরাটে কান্নায় বামে যেতে পারি না,
সামনে অমাবস্যাতিথির অন্ধকার
পিছনে তাড়া করে দুঃস্বপ্ন আলোকগতিতে।
শেষতক উপরদিকে যেতে চাইলেই দেখি,
একি আশ্চর্য!!
বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না।
যাপিত জীবনে আমাদের বোধহয়
কোথাও যাওয়ার নেই……..
কবি : সিলেট, মোবাইল: 01733- 024131



























