বালাগঞ্জে শিওরখাল মাঝপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত
- Update Time : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এস এম হেলাল, বালাগঞ্জ :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল মাঝপাড়া হযরত বেলাল ( রা.) সেন্ট্রাল জামে মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
১১ মে শুক্রবার বাদ জুমআ মসজিদ পরিচালনা কমিটি উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মসজিদের অন্যতম দাতা, যুক্তরাজ্য প্রবাসী মো. আক্তার আলী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি হাজী ওয়াহিদ আলী, মো. নছিব উল্লাহ, শাহ আব্দুস ছত্তার, তজমুল আলী, হাজি মো. হারিছ আলী, আজমল আলী সকুল, আব্দুস শকুর, আতিকুল ইসলাম আতিক, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি জয়নাল আবেদীন, মিফতাউল হুদা রাসেল প্রমূখ।
উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি মো. জয়নাল আবেদীন, সহসভাপতি হাফিজ ইছরাক আলী, সাধারণ সম্পাদক তজমুল আলী, সহসাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও মো. করিম উল্লাহকে কোষাধ্যক্ষ করে ৬০ সদস্য বিশিষ্ঠ দু-বছরের জন্য “শিওরখাল মাঝপাড়া হযরত বেলাল ( রা.) সেন্ট্রাল জামে মসজিদ” পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়।





























