০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটির-দেশ
- Update Time : ০১:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
শাফায়েত হোসেন
ভাটি দেশে জন্ম আমার
ভাটি দেশে থাকি,
জেলে মাছের ছবি আমি
ছড়ার মাঝে আঁকি।
বর্ষাকালে হাওড় দেশে
আসে যখন পানি,
মাছ ধরতে আমরা সবাই
জালের লাঠি টানি।
নদীর উপর নৌকা চলে
পানির নিচে মাছ,
গ্রীষ্ম কালে নদীর পাশে
করি ধানের চাষ।
বঁড়শি নিয়ে যখন জেলে
হাওড় গাঙে যায়,
জেলে মাছের নৃত্য দেখে
সুখের হাসি পায়।
নানা রকম ফুলের কলি
যখন ঘাটে আসে,
নতুন বধূ কলসী কাঁখে
ছুটে নদীর পাশে।
নিত্য দেখি মাছের খেলা
ভাটিগাঙের ঢেউ,
আমার মতো সুখী ভাই -রে
আছো নিরে কেউ।
কবি: গ্রাম স্বজন- শ্রী, জগন্নাথপুর। মোবাইল- 01719824884



























