০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগের দিনে বুড়ার হাতে থাকতো দামি ঘড়ি
- Update Time : ১১:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ
আগের দিনে বুড়ার হাতে
থাকতো দামি ঘড়ি
এখন বুড়ার হাতে থাকে
গল্লাবেতের ছড়ি।
একহাতে বুড়ি থাকে
আর এক হাতে ছড়ি
বুড়ির হাতে থাকে শুধু
বুড়াকে বাঁধার দড়ি।
বুড়া নাকি হাড়বজ্জাত
রাস্তায় পেলে ছুড়ি
রুপ দেখে বুড়ার মন
করবে উড়াউড়ি।
বুড়া বড় খোশমেজাজ
বুড়ির মুখটা হাড়ি
তবু তারা দুইজনে
করেনা বাড়াবাড়ি।
গভীর এক ভালোবাসা
মধুর জড়াজড়ি
বড়োই মউজে আছে
আমাদের বুড়াবুড়ি।।



















