সিলেট জেলা জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা
- Update Time : ০২:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ১০ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব আল্লাম নূর হোসাইন কাসেমী। সভাপতিত্বে করবেন জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
কাউন্সিল সফলের লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুুষ্ঠিত হয়। সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে বৈঠকে কাউন্সিলকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় দাওয়াতী সফর সহ প্রচারপত্র বিলি’র সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, কোম্পানীগঞ্জ দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জাবির আহমদ জুলফিকার, জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সদর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



















