০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার তথ্য ভিত্তিহীন– রিজভী আহেমেদ

  • Update Time : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহেমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার তথ্য ভিত্তিহীন।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, আপনারা ক্ষমতায় আছেন, হাইকমিশন তো সরকারের নিয়ন্ত্রণে। তাহলে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটি প্রদর্শন করে সবাইকে দেখান। কই, সেটা তো পারলেন না।

লন্ডন সফরের সময় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচার করছেন’ উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার যে উড়ো খবর দেয়া হয়েছে, তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।’

রিজভী আহমেদ বলেন, বিদেশে বাংলাদেশ হাইকমিশনে তারাই পাসপোর্ট জমা দেন, যারা বিদেশিদের বিয়ে করে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু তারা নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দল। তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সাংবাদিক শওকত মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার তথ্য ভিত্তিহীন– রিজভী আহেমেদ

Update Time : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮