০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে- মাওলানা ইসহাক

  • Update Time : ১১:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান সরকারের অধিনে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে। সবার জন্যে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণ দেশে নির্বাচনের নামে আর কোন প্রহসন দেখতে চায় না। সরকার দলীয় ক্যাডার আর দলীয় প্রশাসনের আতংক দূর করতে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবী মেনে নিতে হবে।
মাওলানা ইসহাক বলেন, ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া সন্ত্রাস চাঁদাবাজি, হানাহানিতে দেশের মানুষ আজ ভীত সন্ত্রস্ত। সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবী ছিল সরকারী চাকুরীতে বিদ্যমান কোটা সংস্কার করা কিন্তু প্রধানমন্ত্রী সকল কোটা বাতিলের ঘোষনা দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে স্ট্যান্ডবাজী করেছেন। এখন সাধারণ ছাত্রদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখনো কাউকে তুলে নেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল থেকে মধ্যরাতে সাধারণ ছাত্রীদের বের করে দেয়ার মত কলংকিত ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমীর- অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, মাওরানা আবদু বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা এ কে এম আইউব আলী, এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা নূরুজ্জামান খান, মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, ডাঃ এ এ তাওসিফ, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আইউব আলী, অধ্যাপক মাওলানা এস এম খুরশীদ আলম, মাওলানা আহমদ বিলাল, মাওলানা আজীজুল হক প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে- মাওলানা ইসহাক

Update Time : ১১:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮